
অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার নিয়ম বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ আইনি নোটিশ পাঠান।
আইনি নোটিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, সামসুন্নাহার হলের প্রভোস্ট, কুয়েত-মৈত্রী হলের প্রভোস্ট ও সুফিয়া কামাল হলের প্রভোস্ট বরাবর পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং ২৮ (১) ও (২) অনুচ্ছেদ অনুযায়ী কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করবে। বিবাহিত ছাত্রীদের জন্য এমন নিয়ম নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথে প্রতিবন্ধকতা এবং সংবিধানের ২৭ এবং ২৮ নং অনুচ্ছেদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
আইনি নোটিশে তিন কার্যদিবসের মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক এই বিধি বাতিল করার ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদন করার কথা বলা হয়েছে।

মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বুধবার দীপু মনির মেয়ে তানি দিপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর হয়।
৬ মিনিট আগে
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি মো. শামীম রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত ৮টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (বাজারপাড়া) গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান...
২৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের ধাওয়ার মুখে অটোরিকশা নিয়ে জঙ্গলে ঢোকার পর এক চালক অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ওয়ালটন কারখানাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আলম মিয়া (৪৫)। তিনি উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকার ফজলুল হকের ছেলে...
৩৮ মিনিট আগে
চেয়ারম্যানের ভাষ্য, পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ওই বাড়িতে অনেক লোকের সমাগম হয়েছে। পরে অভিযুক্ত নারী ও যুবকের সঙ্গে কথা বললে তাঁরা প্রায় ১৮ মাস ধরে একে অপরের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। ওই যুবক বিয়েতে রাজি হলেও নারী এতে রাজি ছিলেন না বলে দাবি করেন চেয়ারম্যান।
১ ঘণ্টা আগে