
বাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, ‘উচ্চ নিত্যপণ্যের দামে মানুষের জীবন বিপর্যস্ত। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। দেশের ২৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। বর্তমান সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছে, এটি ইতিবাচক দিক। আমি সরকারকে আহ্বান জানাই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের সঙ্গে সঙ্গে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। না হলে দেশের অস্থিতিশীলতা বাড়তেই থাকবে।’
আজ শুক্রবার বিকেলে বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। এদিন জনসভার আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
খালেকুজ্জামান আরও বলেন, ‘২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে দুই হাজারের বেশি আত্মদানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা দেখি একদল সাম্প্রদায়িক দুর্বৃত্ত মাজার মন্দির আক্রমণ, পত্রিকা অফিসে হামলা-ভাঙচুর, মব লিঞ্চিং ঘটাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর, শিক্ষার্থীদের সংঘর্ষ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বর্তমান সরকার।’
জনসভায় বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সাবেক নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
১ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
২ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
২ ঘণ্টা আগে