রাজধানীর সেগুনবাগিচায় একটি মোটর গ্যারেজে থাকা প্রাইভেট কারের ভেতর থেকে দুই কর্মচারীকে অচেতন উদ্ধারের পর মৃত্যু ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
নিহতরা হলেন, কুমিল্লার কদুয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সিয়াম মজুমদার (২০)। সে সেগুনবাগিচায় কুরবান মটরসে কাজ করতেন। অপরজন ফরিদপুরের মুন্সিডাঙ্গা গ্রামের হানিফ শেখের ছেলে রাকিব (১৭)। সে বাচ্চু অটোমোবাইলস নামে গ্যারেজে কর্মরত ছিল। নন্দীপাড়ায় গ্যারেজ মালিক বাচ্চুর বাসায় থাকত সে। ।
জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে গ্যারেজ মালিক তাঁদের দুজনকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
গ্যারেজ মালিক মো. বাচ্চু মিয়া বলেন, তাঁরা দুজন পাশাপাশি গ্যারেজে কাজ করত। বেশির ভাগ সময়ই রাতে তাঁরা বাসায় যেত। মাঝে মাঝে বেশি কাজ থাকলে গ্যারেজেও থাকত। গতকাল সোমবার বেশি কাজ থাকায় তাঁরা দুজন গ্যারেজের সামনে একটি প্রাইভেটকারে মধ্যে ঘুমিয়ে যায়। এর আগে তাঁরা দুজন হোটেলে রাতের খাবার খায়।
গ্যারেজ মালিক আরও বলেন, আজ সকালে গ্যারেজে গিয়ে দেখি প্রাইভেট কারের ভেতর সামনে দুই সিটে পাশাপাশি ঘুমিয়ে রয়েছেন তাঁরা। প্রাইভেটকারে দরজা ভেতর থেকে আটকানো ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করেও তাঁদের কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে তাঁদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানতে পারিনি।
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসা সিয়ামের চাচী নাজমা বেগম বলেন, আমাদের বাসা ধোলাইপাড় এলাকায়। গ্যারেজ মালিক জহিরুল ইসলামের ভাতিজা সিয়াম। তাঁদের সঙ্গেই থাকত সিয়াম। গত রাতে বেশি কাজ থাকায় গ্যারেজে থাকতে বলেন তাঁর চাচা। এর আগেও মাঝে মাঝে গ্যারেজে থাকত সিয়াম। কিন্তু কীভাবে সিয়ামের মৃত্যু হয়েছে সেটা বুঝতে পারছি না।
মৃত রকিবের খালা শাহনাজ বেগম বলেন, রাকিবের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। রাকিব বাচ্চু মিয়ার গ্যারেজে কাজ করত। তাঁর বাসাতেই থাকত। এক ভাই এক বোনের মধ্যে রাকিব ছিল বড়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে