
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ অবস্থায় জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এমনকি সবাইকে ঘরে থাকার নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু এই লকডাউন অমান্য করে অনেকেই ঘর থেকে বেরিয়েছেন। বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীতে ২৪৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায়, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের বিভিন্ন চেকপোস্টের তল্লাশির পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এসময়য় ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮, মোহাম্মদপুর থানায় ২৬, আদাবর থানায় ১৮, শেরেবাংলানগর থানায় ৪৩ ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।
এদিকে আটকের ঘটনা ঘটেছে মিরপুর এলাকায়ও। অকারণে ঘর থেকে বের হওয়ায় মিরপুরের পল্লবী, দারুসসালাম, কাফরুলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি আরও জানান, বিনা কারণে ঘর থেকে বের হওয়াদের আইনের আওতায় আনা হচ্ছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
১ ঘণ্টা আগে