
রাজধানীর মোহাম্মদপুর-বছিলা সড়কের ফুটপাতের চাঁদা তোলার নিয়ন্ত্রণ নেওয়ার দ্বন্দ্ব থেকে কিশোর গ্যাংয়ের দলনেতা ইমন হোসেন ওরফে অ্যালেক্স ইমন খুনের ঘটনায় করা মামলায় ছয় আসামিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই নির্দেশ দেন।
যাঁদের রিমান্ডে দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাঈদ হোসেন শিমুল ওরফে আয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা ও রাসেল ওরফে পিচ্চি রাসেল।
গত মঙ্গলবার ছয়জনকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাধন কুমার মন্ডল প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই দিন আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আজ তাঁদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মিজানুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১২ এপ্রিল বেলা দেড়টার দিকে অ্যালেক্স ইমনকে বাসায় রাখা মাছ নিয়ে আসতে খবর পাঠান তাঁর শ্বশুর। মাছ আনতে বাসা থেকে বের হন তিনি। আড্ডা দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে পৌঁছাতেই পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। রক্তক্ষরণে জ্ঞান হারান ইমন। আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পরদিন তাঁর মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের ওপর ধোলাই পাড় টনি টাওয়ারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের এক নার্সের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ওই হাসপাতালের ...
১ ঘণ্টা আগে