
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক আসামি শুটার রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে ডিবির এক অভিযানে নরসিংদী জেলা থেকে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির দাবি, উদ্ধারকৃত অস্ত্রটি মুছাব্বির হত্যায় ব্যবহৃত হয়েছে।
আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম জানান, মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের এই অভিযান এখনো চলছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীকাল (শনিবার ২৪ জানুয়ারি) বিস্তারিত তথ্য জানানো হবে।
আজিজুর রহমান মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ছিলেন। ৭ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার কাবাব গলিতে মুছাব্বিরসহ দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদের (৪০) সঙ্গে মুছাব্বির চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পর গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন জিন্নাতকে (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিতেই জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। আর সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৬ মিনিট আগে
বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৫ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে