
ঈদযাত্রা উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার ভোর থেকেই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেশি লক্ষ করা গেছে।
তবে যানবাহনের চাপ বেশি থাকলেও মাওয়া প্রান্তের টোল প্লাজায় সামান্য সময় অপেক্ষার পরই নির্বিঘ্নে টোল দিয়ে গাড়িগুলো পদ্মা সেতু পার হচ্ছে বলে জানা গেছে। আজকের যাত্রায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের আধিক্য চোখে পড়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সপরিবারে বরিশালে যাচ্ছেন রাজিয়া সুলতানা নামের এক নারী। তিনি বলেন, ‘গত বছরও পদ্মা সেতু দিয়ে গিয়েছিলাম, এবার আরও সহজে আসতে পারছি। ছোট বাচ্চা নিয়ে আগে লঞ্চে যেতে অনেক কষ্ট হতো। এখন গাড়িতে বসেই আরামে যাওয়া যায়।’
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রাইভেটকারে সপরিবারে খুলনা যাচ্ছেন। তিনি বলেন, ‘এক্সপ্রেসওয়ে আর সেতু থাকার কারণে ঈদের যাত্রা এখন আর ভয় নয়, আনন্দের অংশ। যানজটও তেমন নেই। শুধু টোল প্লাজায় ৫-১০ মিনিট দাঁড়াতে হচ্ছে।’
মোটরসাইকেলচালক মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি। যানজট না থাকায় দ্রুতই মাওয়া পৌঁছে গেছি। শুধু টোল প্লাজায় একটু অপেক্ষা করতে হয়েছে।’
বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে ঈদের সময় মাওয়া ঘাটে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এখন পদ্মা সেতু দিয়ে মিনিটের মধ্যেই পার হয়ে যাচ্ছি। যাত্রীরা সন্তুষ্ট, আমরাও স্বস্তিতে আছি।’
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের যানজট বা দুর্ঘটনার খবর নেই। আমরা চেষ্টা করছি যাত্রীদের সর্বোচ্চ সহায়তা দিতে।’

লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামগুলোর সড়কে ঢুকতেই কান্নার রোল পড়ে যায় চারদিকে। লাশবাহী অ্যাম্বুলেন্স দেখে আর্তনাদে ভেঙে পড়েন স্বজনরা। কেউ দুই হাত তুলে সন্তানের বেহেশত কামনা করছিলেন, কেউ আবার শেষবারের মতো সন্তানের নাম ধরে ডাকছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলেও শেষ দেখাটা যে এমন হবে, তা মেনে নিতে পারছিলে
৬ মিনিট আগে
মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার কিনে চড়া মূল্যে বিক্রির প্রস্তুতির সময় ৮০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৩০ মিনিট আগে
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিরোধী দল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
৩৬ মিনিট আগে