
বাল্কহেডের ধাক্কায় নয়, তলা দিয়ে পানি উঠে ফেরিডুবির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন। তাঁদের দাবি, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার তলা দিয়ে ভোর ৪টা থেকে পানি ওঠা শুরু হয়।
ফেরিতে থাকা ট্রাকমালিক কুষ্টিয়ার বাসিন্দা নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেরিটিতে কোনো বাল্কহেড ধাক্কা দেয়নি। নিচ দিয়ে পানি উঠে এটি ডুবে গেছে। বড় ট্রাকে মালামাল নিয়ে তাঁরা চাঁদপুর যাচ্ছিলেন। রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে ছিল।’
আরেক প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, ‘ফেরিওয়ালাদের গাফিলতিতে ডুবছে। তারা ঘাট কর্তৃপক্ষকে কিছু জানায়নি। ঘাটের ২০০ মিটারের কাছে থেকেও ফেরিটি ডুবে গেছে। নিচ দিয়ে পানি উঠেছে। তারা এখন বলছে, বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে।’
এদিকে ফেরির যন্ত্রযানচালক হুমায়ুন কবির এখনো নিখোঁজ জানিয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘বাল্কহেডের ধাক্কায় ফেরি ডুবেছে। এতটুকুই আমার তথ্য। তবে নিচ দিয়ে পানি উঠে ফেরি ডুবেছে বলে প্রত্যক্ষদর্শীর দাবি খতিয়ে দেখা হবে।’

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে মোছা. মঞ্জুরা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতের স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয় উপজেলা যুবদলের এক নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে...
২৩ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৮ মিনিট আগে
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে