
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে পৌরসভার মোল্লারচর এলাকাসংলগ্ন নদীর মাঝপথে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত না হলেও দুটি নৌযানই আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, এমভি ময়ূর-৭ নামের যাত্রীবাহী লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল বালুবাহী বাল্কহেড এমবি রেদোয়ান রিয়াদ-১। পথিমধ্যে উভয় নৌযানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে থাকা অপর একটি লঞ্চ এমভি ঈগল-৪ দ্রুত এগিয়ে গিয়ে ময়ূর-৭ লঞ্চে থাকা প্রায় ২৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
এ বিষয়ে মুক্তারপুর নৌফাঁড়ির পরিদর্শক আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে দুটি নৌযানের সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নৌ পুলিশ।

মাগুরার মহম্মদপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মো. লস্কর বিশ্বাস। তিনি উপজেলার ধোয়াইল গ্রামের মৃত যদন বিশ্বাসের ছেলে।
৮ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া (স্থানীয়ভাবে ‘আসই মিয়া’ নামে পরিচিত) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
১০ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
বগুড়ায় মালবাহী ট্রাক ও একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে