
আধুনিক, সচল ও উন্নত ঢাকা গড়তে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২২-২০২৩ অর্থবছরের জন্য এই বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।
গত ২৬ জুলাই দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও সেই সভায় অনুমোদন দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩ কোটি ৬৯ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ২০৮ কোটি ৭০ লাখ, অন্যান্য আয় ৫৭ কোটি ৮০ টাকা, সরকার থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৮১৬ কোটি ৯ লাখ টাকা।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় একঝাঁক পরিশ্রমী, আন্তরিক ও উদ্যমী কাউন্সিলর এবং বলিষ্ঠ, দক্ষ ও উদ্যমী কর্মকর্তা আমাকে নিরলসভাবে সহযোগিতা করে চলেছেন।’
ফজলে নূর তাপস আরও বলেন, ‘আমার পাঁচ বছর মেয়াদের মধ্যে প্রথম বছরে উন্নত ঢাকা গড়ে তোলার একটি মজবুত ভিত্তি রচনা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় বছরে সেই ভিত যেমন শক্তিশালী হয়েছে, তেমনি পেয়েছে নতুন আরেক মাত্রাও। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐতিহ্যের সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা বিনির্মাণে অতীতের ন্যায় আগামী দিনেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি ঢাকাবাসীর আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ঢাকা শহরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি আধুনিক, সচল ও উন্নত ঢাকা গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।’
উন্নত ও আধুনিক রাজধানী গড়তে নানাবিধ উদ্যোগের কথা জানিয়ে মেয়র বলেন, ‘আন্তজেলা বাস টার্মিনালগুলো তৈরির কাজ চলছে। কাজ শেষ হয়ে গেলে বাসগুলোর আর ঢাকার ভেতরে ঢুকতে হবে না। খেলার মাঠ যেগুলো দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে আধুনিক খেলার মাঠ নির্মাণের কাজ চলছে। ৭৫টি ওয়ার্ডে অন্তত একটি করে গণশৌচাগার তৈরি করা হবে।'
ফজলে নূর তাপস আরও বলেন, ‘আদি বুড়িগঙ্গা ও কামরাঙ্গীরচর নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন চলছে। কামরাঙ্গীরচরকে একটি বাণিজ্যিক এলাকা হিসেবে তৈরি করা হবে। লোহারপুলের সেতুর স্থানে অত্যাধুনিক সেতু নির্মাণসহ, উন্নতমানের শপিং সেন্টার, বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।’
আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাসসহ ঠিকাদার প্রতিষ্ঠানের যেসব পাওনা ছিল, তা এ বছর অধিকাংশ পরিশোধ করা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘বাকি যেগুলো আছে, সেগুলো শিগগিরই পরিশোধ করা হবে। আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। আশা করি অচিরেই ঢাকাকে বাসযোগ্যতার সূচকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারব।’
বাজেট ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনু, অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম।

নরসিংদী সদরে ড্রেন নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি এবং শ্রমিকদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব সরকার (৩২), করিমপুর এলাকার মান্নান মিয়ার ছেলে সুমন প্রধান (৩৬) এবং আফজু মিয়ার ছেলে দেলোয়
৮ মিনিট আগে
গত ৩ আগস্ট শহরের উত্তর হাজীপাড়ার একটি রেস্তোরাঁর সামনে ইজিবাইক রেখে খাবার খেতে যান চালক আব্দুল কাদের। এ সময় ইজিবাইকটি চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ফেরদৌস ও রাজা নামের দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের আরেক সহযোগী পালিয়ে যান। পরে তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।
১১ মিনিট আগে
পঞ্চগড় সদরের গড়িনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহামুদ আলমকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৭ মিনিট আগে