
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। অভিযোগ রয়েছে সরকারদলীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাঁর অনুসারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় ওই সাংবাদিক নিহত হন।
আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও উদ্বেগ জানায় এমএসএফ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানি ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন। পরদিন বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্য গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এমএসএফ বলে, বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে, যা শুধু দুঃখজনকই নয় বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী। সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুতে মারাত্মকভাবে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে।
এমএসএফের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে এ ঘটনার বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
৯ মিনিট আগে
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....
২৫ মিনিট আগে
ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী ওরফে বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে