
বিভিন্ন সরকারি দপ্তর-অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ীকরণের দাবি জানিয়েছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। আজ শুক্রবার সকালে রাজধানীর সচিবালয় লিংক রোডে এক মানববন্ধনে এই দাবিসহ আরও পাঁচ দফা দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী সেবাগ্রহণ ও সেবা ক্রয়কারীর মধ্যে ঠিকাদারকে না রাখা, আউটসোর্সিং প্রথা বন্ধ করে আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত সব কর্মচারীর চাকরি পর্যায়ক্রমে বয়স শিথিল করে স্থায়ী করা, সরকারি দপ্তর-অধিদপ্তর-পরিদপ্তরে বিনা অপরাধে বা ঠিকাদারকে ঘুষ না দিতে পারায় যাঁদের চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের চাকরিতে পুনর্বহাল করা, উৎসব ভাতাসহ সব ভাতা দেওয়া, আউটসোর্সিংয়ে কর্মরত সব কর্মচারীর বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা এবং ডিজিটাল বাংলাদেশে দাসপ্রথায় মানব বেচাকেনা না করার দাবি জানান।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক এম এম জীবন বলেন, 'আউটসোর্সিংয়ে নিয়োজিত সরকারি দপ্তর-অধিদপ্তরে কর্মচারীদের দুঃখ-দুর্দশা অনেক। টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়। বছর শেষে জুন মাসে চাকরি নবায়ন করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করে ঠিকাদার প্রতিষ্ঠান, সেটি দিতে না পারলে চাকরি চলে যায়। প্রতি মাসে ঠিকমতো বেতন পাই না, কখনো কখনো পাঁচ থেকে ছয় মাস এমনকি দুই বছরও বেতন বকেয়া থাকে।'
আউটসোর্সিংয়ে কর্মরত নারী কর্মীরা মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত হন জানিয়ে পরিষদের সভাপতি মো. মাহবুবুর রহমান আনিস বলেন, 'মাতৃকালে কর্মস্থলে উপস্থিত না হতে পারলে সেই বোন চাকরিচ্যুত হন। কোনো অপরাধ ছাড়াই বিনা কারণেই কথায় কথায় চাকরি চলে যায় দক্ষ কর্মচারীদের। সরকারি দপ্তর-অধিদপ্তর-পরিদপ্তরে এরই মধ্যে অনেকেই বিনা অপরাধে এবং ঠিকাদারকে ঘুষ না দিতে পারায় চাকরিচ্যুত হয়েছেন।'
মো. মাহবুবুর রহমান আনিস বলেন, 'এই মানুষগুলো ঝুঁকি ভাতা, প্রণোদনা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা থেকে বঞ্চিত হন। প্রধানমন্ত্রী ব্যাংক অ্যাকাউন্টে বেতন বিল পরিশোধ করার কথা বললেও ঠিকাদারেরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দিয়ে হাতে হাতে টাকা দিয়ে থাকেন। আর ব্যাংকের চেক আউটসোর্সিং কর্মচারী থেকে আগেই নিয়ে রাখেন।'

নোয়াখালী পৌর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রল জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তখন তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
গত ৪ মার্চ যাত্রাবাড়ী থানায় এক তরুণী ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন এক যুবকের খোঁজ পায়, যিনি দেড় মাসে একই কৌশলে অন্তত ১০ জনের সঙ্গে প্রতারণা করেছেন। গত সোমবার রাশিদুল ইসলাম রাব্বি (৩০) নামের ওই ব্যক্তিকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল।
২ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জে জ্বালানি ও ভোজ্যতেল এবং এলপি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তিন...
২ ঘণ্টা আগে