
চুরি যাওয়া আইফোন উদ্ধার করা যায় ফোনটির ‘ফাইন্ড মাই লোকেশন’ ফিচারের মাধ্যমে। তবে ফোনটি রুপালি রঙের ফয়েল পেপারে মুড়িয়ে রাখলে কাজ করে না এই ফিচার। চুরির পরে এই কৌশলে রাখা ৪৬টি আইফোনসহ রাজধানীর একটি চোর চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
আজ মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, চোরাই আইফোন কেনা-বেচা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। এ সময় তাঁদের কাছ থেকে ৪৬টি আইফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রটি শুধু আইফোন চুরি করে। ঢাকা শহরকে ১৫ থেকে ২০ ভাগে ভাগ করে তাদের কার্যক্রম পরিচালনা করে। চুরি করা আইফোন সঙ্গে সঙ্গে বিক্রি করতে না পারলে, ফোনের ভেতরের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করে তারা।
চক্রটি আইফোন চুরির ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করে জানিয়ে হারুন অর রশীদ বলেন, প্রথম ধাপে বিভিন্ন স্থানে মোবাইল চোরেরা আইফোনগুলো চুরি করে। এরপর চোরেরা আইফোনগুলো বিভিন্ন চোরাই আইফোন ক্রেতার কাছে বিক্রি করে। প্রথম ধাপের ক্রেতারা আবার বড় পার্টির কাছে বিক্রি করে। এই ক্রেতারা আইফোনগুলো সিলভার কালারের ফয়েল পেপারে মোড়ায় ও ল্যাপটপে ফ্লাশ করে সব ডেটা মুছে ফেলে। এরপর তারা মার্কেটে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে।
এ ছাড়া আইএমইআই নাম্বার পরিবর্তন করতে না পারলে চোর চক্র মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন দোকানে মোবাইলের যন্ত্রাংশ যেমন মাদারবোর্ড, ক্যামেরা, স্পিকার, চার্জার লজিক, ডিসপ্লে ও অন্যান্য খুচরা যন্ত্রাংশ বিক্রি করে। আইফোনের বিভিন্ন অংশের খুচরা বাজারে চাহিদা অনেক বেশি হওয়ায় তারা সহজেই চড়া দামে এসব বিক্রি করে থাকে।
গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন মূলহোতা মনির হোসেন, মো. রাসেল, মো. তানভীর আহম্মেদ, মো. সুরুজ হোসেন, মো. জহির হোসেন, রকি ও রাজন আহমেদ। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে আরো ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে শনিবার (৩ অক্টোবর) ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
৩ মিনিট আগে
সাতক্ষীরায় এক চা বিক্রেতাকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারির মালিক...
৭ মিনিট আগে
বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যা
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রওনা হয়েছে। রূপপুর প্রকল্পের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে