
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এ নিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীন আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৪৯ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী রেশমা জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১০ জন।
উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সালথায় জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কৃষক দলের কার্যালয়সহ অন্তত আটটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
বিকেল ৪টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাকুন্দিয়া পৌর সদর বাজারসহ বিভিন্ন গ্রামে কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
৩ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
৩ ঘণ্টা আগে