
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বি এম আজিজুর রহমান বলেন, জান্নাতুল ফেরদৌস মৌমিতা ম্যাডামের বিভাগের আবেদন এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট মিটিংয়ে এই নামকরণের অনুমোদন দেওয়া হয় এবং দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, প্রয়াত জান্নাতুল ফেরদৌস মৌমিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। পরে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যুক্ত হন।

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির ময়নাতদন্ত আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত ও ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজন ও সহকর্মীরা।
১০ মিনিট আগে
মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বুধবার দীপু মনির মেয়ে তানি দিপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর হয়।
১৯ মিনিট আগে
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি মো. শামীম রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত ৮টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (বাজারপাড়া) গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান...
৪২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের ধাওয়ার মুখে অটোরিকশা নিয়ে জঙ্গলে ঢোকার পর এক চালক অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ওয়ালটন কারখানাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আলম মিয়া (৪৫)। তিনি উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকার ফজলুল হকের ছেলে...
১ ঘণ্টা আগে