রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তাঁর স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে সোহেলের জুতার মিল পাওয়ায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই হাবিবুর রহমান। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ঠিক করেছেন।
গত বৃহস্পতিবার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে পিনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে পুলিশ জানিয়েছিল, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁকে হত্যা করেছে। পরে তদন্তে ঘটনাস্থলের একটি জুতার ছাপের সঙ্গে বাসা থেকে উদ্ধার করা সোহেল রানার জুতার মিল পাওয়া যায়।
রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার দিন নিহতের মেয়ে স্কুল থেকে ফিরে মাকে খাটে অচেতন অবস্থায় দেখতে পায়। বাবাকে খবর দেওয়ার পরও তিনি দ্রুত এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেননি। জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্ত্রীর প্রতি অসন্তোষের কথাও জানিয়েছেন বলে আবেদনে উল্লেখ রয়েছে।
শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। পলি বলেন, তাঁর বোন প্রায়ই ফোন করে স্বামীর ভয়ে আতঙ্কিত থাকার কথা জানাতেন।

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
মাস্কাট থেকে সালাম এয়ারের জিরোভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগেজে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর....
৭ মিনিট আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রংপুর অভিমুখে লং মার্চ আগামীকাল শনিবার। এই কর্মসূচিতে কোনো বাধা সৃষ্টি না করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক...
১০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার শাকিল আহমেদ সাগরের বিরুদ্ধে আগে ১১টি মাদক মামলা রয়েছে।
১৩ মিনিট আগে