
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতভর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ও পাহারা দিয়েছেন শিক্ষার্থীরা।
মধ্যরাতেও প্রধান ফটক এলাকায় ছিল ভিন্ন পরিবেশ। কেউ কার্ড খেলেছেন, কেউ গিটারে সুর তুলেছেন। কয়েকজন অনলাইনে গেমস খেলেছেন। রাস্তায় ক্রিকেটও খেলতে দেখা গেছে শিক্ষার্থীদের।

আন্দোলনকারীরা জানান, এসব আয়োজনের মধ্যেও তাঁদের মূল লক্ষ্য ছিল প্রধান ফটকে অবস্থান ধরে রাখা এবং নতুন উপাচার্যের প্রবেশ ঠেকানো। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রধান ফটকে অবস্থান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল আটটা থেকে চুয়েটের প্রধান ফটকে কমপ্লিট শাটডাউন ও কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টা থেকে একই স্থানে ‘৫৬ বল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শিক্ষার্থীদের উদ্যোগে ‘শ্বেত শাড়ির গণসাক্ষ্য’ কর্মসূচিও পালিত হচ্ছে। কর্মসূচিতে একটি সাদা শাড়িতে ড. সায়েমের বিভিন্ন সফল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি গণসাক্ষ্য হিসেবে তুলে ধরা হচ্ছে।
শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগের প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে। বিকেল পাঁচটা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচিও রয়েছে।
আন্দোলনকারীরা বলছেন, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তাঁরা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম বলেন, ‘লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৭ মিনিট আগে
হাউজিং ব্যবসার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
১১ মিনিট আগে
আউশ ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। এখন আমন ধান রোপণের প্রস্তুতিতে ব্যস্ত নওগাঁর বদলগাছী উপজেলার কৃষকেরা। এরই মধ্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বিভিন্ন ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এক দোকানে ইউরিয়া পাওয়া গেলেও মিলছে না ডিএপি বা এমওপি।
১৭ মিনিট আগে