
আন্দোলনের নামে দেশ গড়ার কাজে ‘বাধা সৃষ্টি’ না করে, বিরোধী দলগুলোর প্রতি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেছেন, ‘দেশ দু-তিন মাসে বদলানো যায় না। জনগণ পাঁচ বছরের জন্য রায় দিয়েছে। কাজ করতে দিন। বাধা সৃষ্টি না করে সহযোগিতা করুন।’
আজ বুধবার রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম। অনেকে এখন আন্দোলনের ভয় দেখান। কিন্তু বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই।’
ডিএসসিসির এ প্রশাসক বলেন, গত নির্বাচনে মানুষ বিএনপির ম্যানিফেস্টোর ওপর ভিত্তি করেই ভোট দিয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের রায়ের ভিত্তিতেই দেশ পরিচালনা করছেন। জনগণ বিএনপির উত্থাপিত কর্মসূচি ও প্রতিশ্রুতির আলোকে রায় দিয়েছে।
জুলাই আন্দোলন প্রসঙ্গে আবদুস সালাম প্রশ্ন তুলে বলেন, বারবার শুধু ‘জুলাই সনদ’ বলা হচ্ছে। কিন্তু এই জুলাইয়ের সফল অভ্যুত্থানের জন্য ১৭ বছর ধরে কারা রক্ত দিয়েছে? তিনি বলেন, বিএনপির নেতা–কর্মীরা জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে প্রাণও দিয়েছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে এ দিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির নেতা–কর্মীরা।
এই কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধী দলগুলোর জন্য কঠোর বার্তা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, ‘কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
মজনু বলেন, বিএনপি কোনো গুপ্ত সংগঠন নয়। গত ১৭ বছর দলটি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। জুলাই সনদ বিএনপিসহ সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, আন্দোলনের হুমকি কিংবা মিথ্যা তথ্য দিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে অনেকে গরু নিয়ে এসেছেন হাটে। আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু হলেও আগেভাগে গরুর দাম বুঝে নিতে হাটে ঘুরতে এসেছেন ক্রেতারা। তবে এবার পরিবহন ভাড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন গরু বিক্রেতারা।
৩৭ মিনিট আগে
‘রান্নাঘর থেকে শব্দ শুনছি। মনে করছি, পাশের ফ্ল্যাটের বাচ্চা চিৎকার দেয়। আমার মেয়ে যে চিৎকার দিতেছে, আমি সেটা বুঝতে পারি নাই। মনে করেছি, ওর সাথে বড় মেয়ে গেছে, আমার মেয়ে চিৎকার দিবো কেমনে?’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশুটির মা।
১ ঘণ্টা আগে
একসময় গ্রাম ও শহরে কামারদের ছিল জমজমাট ব্যবসা। দোকানও ছিল অনেক। কিন্তু এই আধুনিক যুগে অনেকটাই বিলুপ্তির মুখে কামার সম্প্রদায়ের মানুষ। কারখানার অত্যাধুনিক মেশিনে তৈরি, চীন থেকে আমদানি, অনলাইন বিক্রি এবং কয়লা, লোহা ও ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় কামারদের চাহিদা কমে গেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশুটির (৮) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে