
ঢাকা ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেললাইনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের দুজনের বয়স আনুমানিক ২০ বছর। আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড থেকে ১০০ গজ দূরে রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সুত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এসআই আরও জানান, ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস থেকে পড়ে যায় দুই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যায় তাঁরা। দুই যুবক ট্রেনের ছাদ থেকে নাকি দরজা থেকে পড়ে যায় তা জানা যায়নি।
এসআই পরিচয় শনাক্তে দুই যুবকের আঙুলের ছাপ নিয়েছে সিআইডি ক্রাইমসিন ইউনিট। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। তাদের পরনে ছিল কালো হাফ হাতা গেঞ্জি ও কালো জিনস প্যান্ট।

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সিট আলোকডিহি গ্রামের কৃষক ময়েজ উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে লাভের সম্ভাবনা তৈরি করেছেন তিনি।
৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
১০ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
২২ মিনিট আগে
পথচলার ৫০ বছরে পদার্পণ করেছে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এ উপলক্ষে শুরু হয়েছে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পরিষদ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়...
১ ঘণ্টা আগে