
গভীর রাতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। এসময় তাঁর বাসার জিনিসপত্র তছনছ করা হয়। আড়াই ঘণ্টা পর ২০-২৫ জনের দলটি জিনিসপত্র ভরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যান বলে নিরাপত্তাকর্মীর অভিযোগ।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, অস্ত্র থাকতে পারে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে কোনো কিছুই পাওয়া যায়নি। ওই বাসা থেকে আনাও হয়নি।
গত ২৫ আগস্ট গোলাম দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।
এর মধ্যে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম দস্তগীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় তল্লাশি চালায় ডিবি। তবে ডিবির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাননি। ওই বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযানে গিয়েছিল ডিবি পুলিশ। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।’
ওই বাড়ির নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ২০ থেকে ২৫ জন লোক আসেন। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ডিবির জ্যাকেট ছিল। তারা নিরাপত্তাকর্মীকে বাসার গেইট খুলতে বললে, তিনি গেইট খুলতে অপরগতা প্রকাশ করেন। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। বিভিন্ন আলমিরা ও ওয়াল কেবিনেট খুলে তারা তল্লাশি চালায়। তাঁরা বাসার জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তনছন করেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গেট খুলতে দেরি হওয়ায় এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢুকে গেইটের তালা ভেঙে ফেলেন। তারপর সবাই ভেতরে প্রবেশ করেন। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছিলেন বলেও তিনি জানান।
তিনি আরো বলেন ‘প্রায় আড়াই ঘণ্টা পর ওই ব্যক্তিরা বের হয়ে যান। তাঁরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাসায় অবৈধ অস্ত্র আছে— এমন গোপন তথ্য ছিল ডিবির কাছে। তাই রাতে অভিযান চালানো হয়। তল্লাশি শেষে নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে আসা হয়। রমনা থানা পুলিশও ডিবির সঙ্গে ছিল। ওই বাসায় কিছু পাওয়া যায়নি, কিছু আনাও হয়নি।’

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী ছিল মাত্র ১১ জন। কিন্তু ভুলবশত প্রায় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সিসি রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
২৪ মিনিট আগে
ঢাকার মিরপুরের ডিওএইসএসের একটি বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তাঁর...
২৮ মিনিট আগে