
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় জেলে আ. সালাম প্রামাণিকের জালে বিশাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলে আ. সালাম প্রামাণিক মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে যান। পরে সেখান থেকে মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকা দিয়ে কিনে নেন।
এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘পাঙাশ মাছটি আড়ত থেকে কিনে ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করি।
জেলে আ. সালাম প্রামাণিক বলেন, ‘আমরা মঙ্গলবার অনেক ভোরে নদীতে মাছ ধরতে যাই। ভোর ৫টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু বড় মাছ নদীতে এখন কমই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই এ ধরনের মাছ কিনে নেন। এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এর বংশবৃদ্ধি হবে।
পদ্মার মাছ সম্পর্কিত পড়ুন:

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে