রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় মানিকগঞ্জ জেলার জেলে সালাম হালদারের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ। আজ বুধবার সকাল ৭টার দিকে এই মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের শাহজাহান শেখের মৎস্য আড়তে আনা হলে তিনি ১ হাজার ৪শ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সব সময় পদ্মার মাছের চাহিদা বেশি থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এ জন্য বড় মাছ ধরা পড়লেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি আরও জানান, মাছটি বিক্রির জন্য ঢাকার কয়েক জায়গায় যোগাযোগ করা হয়েছে। কেজিতে এক শ থেকে দু শ টাকা লাভ পেলেই বিক্রি করে দেব।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানান মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে