
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১০ মণ ওজনের একটি বিশালাকার শাপলা পাতা মাছ ধরা পড়েছে। রোববার (২৯ আগস্ট) ভোর ৭টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দেখতে দৌলতদিয়া থেকে শুরু করে গোয়ালন্দের অনেক মানুষ ভিড় করে। এ সময় মাছের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পরে।
মাছটি বিক্রির উদ্দেশ্যে আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজার একতা মৎস্য আড়তে নিয়ে আসেন বাবু সরদার। পরে একতা মৎস্য আড়তের মালিক দুলাল মণ্ডলের মাধ্যমে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডলের কাছে মাছটি বিক্রি হরা হয়। ৮ হাজার টাকা মণ দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।
গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার জেলে বাবু সরদার আজকের পত্রিকাকে জানান, তিনিসহ ৮ জন আজ ভোর ৬টায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে কৌনা জাল ফেলেন। জাল ফেলার ১ ঘণ্টা পর জাল তোলার সময় তারা বুঝতে পারেন অনেক বড় একটা কিছু আটকা পড়েছে। তখন জাল টানা শুরু করলে অতিরিক্ত ওজন টেনে তুলতে হিমশিম খেতে হয়েছে। অনেক কষ্টে জাল ওপরে তুলে শাপলা পাতা মাছটি দেখতে পান।
অনেক দিন আগে এর থেকেও বড় একটি শাপলা পাতা মাছ পেয়েছিলেন বাবু। আবারও একটি বড় মাছ পেয়ে তিনি অনেক খুশি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এটিকে বলে স্ট্রিং রে। পদ্মা নদীতে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তবে এই মাছ খাওয়ার দিক থেকে জনপ্রিয় না বলে দামও বেশি না। এখন নদীতে মাঝে মধ্যেই বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশ সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে