
রাজধানীর ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে কাজ করার সময় গ্যাসপাইপ লিকেজ থেকে আগুনে ওয়াসার পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), আব্দুল মমিন (২২) ও দেলোয়ার হোসেন (২৪)।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা সুপারভাইজার আনিসুর রহমান জানান, তাঁরা ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন। সকালে ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। এ সময় সেখানে তিতাসের গ্যাসলাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন এই পাঁচজনের মধ্যেই একজন গ্যাসলাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই আগুনের ফুলকিতে তাদের সবার শরীর কম-বেশি ঝলসে যায়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, দগ্ধ পাঁচজনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সিয়ামের ১২ শতাংশ, জুয়েলের ৮ শতাংশ, মেহেদীর ৫ শতাংশ, মমিনের ১৫ শতাংশ ও দেলোয়ারের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে মঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে স্বজন ও আসামিপক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ ও মানববন্ধন করেন তাঁর সমর্থকেরা।
৭ মিনিট আগে
‘আমি বাঁচতে চাই, আমার উন্নত চিকিৎসা চাই; আমার সন্তান কোলে নিয়ে, বুকে নিয়ে বাঁচতে চাই।’ হাসপাতালের বিছানায় শুয়ে এভাবে বাঁচার আকুতি জানালেন বীথি আক্তার (২৩)। পঁচ মাস আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সন্তান প্রসবকালীন অস্ত্রোপচারের পর তাঁর পেটে গজ রেখে সেলাই দেওয়া হয়।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। এতে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েন খামারি ইলিয়াছ মিয়া। তাঁর দাবি, এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে মাছগুলো মারা গেছে, তা এখনো জানা যায়নি।
১৩ মিনিট আগে