
রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ হওয়া ভবনটির অবস্থা ভালো নয়, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এর আগে আজ রোববার বেলা ১০টা ৫০ মিনিটে শিরিন ম্যানসন নামের ভবনটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে তিনতলা ভবনের এক পাশের আংশিক দেয়াল ধসে পড়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে খ. মহিদ উদ্দিন বলেন, ‘ভবনের অবস্থা ভালো নয়, খুবই ঝুঁকিপূর্ণ। ভবনটিতে ছোট ছোট অফিস ও একটি ইনস্যুরেন্স কোম্পানির কার্যালয় ছিল। এই মুহূর্তে ভবনে প্রবেশ ঠিক হবে না। আমরা ঝুঁকি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। এটি তদন্ত সাপেক্ষে বলা যবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকটি কারণে বিস্ফোরণ ঘটতে পারে। গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে। সঠিক কারণ বলা যাচ্ছে না। এটি বলতে সময় লাগবে।’
হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে খ. মহিদ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। আমরা জেনেছি ঢাকা মেডিকেল, শেখ হাসিনা বার্ন ইউনিট ও বেসরকারি পপুলার হাসপাতালে কয়েকজন আহত রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের বিষয় এখনই বলা যাচ্ছে না।’
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দগ্ধরা হলেন সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)। আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন জাকির হোসেন (৩৫), মেহেদি হাসান (২৫), অজ্ঞাতনামা (৩০), রাবেয়া খাতুন (১৭), কবির হোসেন (৩২), তাজ উদ্দিন (৪৫), নুর নবী (২৪) ও কামাল হোসেন (৪০)।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন জানান, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত আটজনকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁদের সবারই মাথায় আঘাত আছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের দিকে যেতে হাতের বাঁ পাশের শিরিন ম্যানসন নামের ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের বাঁ পাশের দেয়ালের একাংশ ভেঙে পড়ে। তবে কীভাবে বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি।

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে বহির্নোঙরে নজরদারি বাড়ানো, অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ নিশ্চিত করা...
২ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
২ ঘণ্টা আগে
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....
৩ ঘণ্টা আগে