
রাজধানীর পান্থপথে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চাউলেরচর গ্রামে। তাঁর বাবার নাম মো. জালাল উদ্দিন।
হাসপাতালে আবু রায়হানের সহকর্মী শফিকুল ইসলাম জানান, রায়হান পশ্চিম পান্থপথে একাডেমি অব বিজনেস প্রফেশনালস (এবিপি) প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই থাকতেন তিনি। আজ বিকেলে অফিসের বাইরে থাকা একটি আমগাছে উঠে লোহার পাইপ দিয়ে আম পাড়ার সময় সেটি পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে কলাবাগান থানাকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
৫ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে প্রায় ২০০ ফুট উঁচু বাংলালিংক টাওয়ারে উঠে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা টাঙিয়েছেন আল আমিন নামে এক যুবক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ না করতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।
২২ মিনিট আগে
ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানার ঘটনার পর চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪৩ মিনিট আগে
সোমবার রাত পৌনে ৯টার দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে