
প্রথম দেখায় যে কারওরই মনে হতে পারে এটি একটি কলম। কিন্তু না, হাতে নিয়ে দেখলে জানা যাবে সাধারণ এই কলমটি কাগজে লেখা জন্য নয়, বরং এটি মারাত্মক আগ্নেয়াস্ত্র। কলমের ইংরেজি প্রতিশব্দের সঙ্গে মিলিয়ে হয়েছে এর নামকরণ— ‘পেনগান’।
সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবারের মতো ‘পেনগান’ নামে নতুন এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এতে বিশেষ ধরনের ক্ষুদ্রাস্ত্র ব্যবহারের ঘটনা সম্পর্কে ধারণা পেয়েছে পুলিশ।
গত ৩ এপ্রিল রাতের দিকে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। রাসেলকে গুলির পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, কলমের মতো দেখতে ‘পেনগান’ নামে মারাত্মক আগ্নেয়াস্ত্রটি সহজে বহন করতে পারবে যে কেউ, কারণ অস্ত্রটি শরীরে বা যে কোনো স্থানে লুকিয়ে রাখা যায়। আকারে ছোট হওয়ায় এটি সহজেই পকেট বা ব্যাগে রাখা যায় এবং তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যেতে পারে।
রাসেলকে গুলির ঘটনায় জড়িত সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কেরানীগঞ্জ থেকে ‘পেনগান’ নামে অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সায়মন ও কাল্লু জানান, পেনগানটি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল।
এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম জানান, অস্ত্রটির ওপর (পেনগান) কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন নেই। সে কারণে এর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এসেছে। রাজধানীতে এর আগে এ ধরনের অস্ত্র ব্যবহারের তথ্য নেই।
জানা গেছে, ‘পেনগান’ মূলত একটি ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র। অস্ত্রটির ভেতরে থাকে ছোট আকারের ফায়ারিং মেকানিজম। স্বল্প দূরত্বে গুলি ছুড়তে ব্যবহৃত হয় ‘পেনগান’।
ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম আজকের পত্রিকাকে বলেন, অস্ত্রটি কীভাবে দেশে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে। অস্ত্র সরবরাহকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযানও চালানো হচ্ছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলাম ও তাঁর বাবার ওপর হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের কারণে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এর আগে ওই শিক্ষার্থীকে আটকের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারীকে মারধর করে গুরুতর আহত করেন...
৫ ঘণ্টা আগে
তেল নেওয়ার ভোগান্তি থেকে বাঁচতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক যুবক। জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড প্রিন্ট করে টি-শার্টে ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার করা জমির মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
৫ ঘণ্টা আগে