
অমর একুশে বইমেলায় ধর্মীয় উসকানিমূলক লেখা বা বই প্রকাশের নামে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো লেখক বা প্রকাশকের হুমকির শঙ্কা থাকলে আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও হুমকি মাথায় নিয়ে এবার অন্য বছরের চেয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে।’
অমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকবে উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বইমেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় থাকবে। মেলাকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনার ও শাহবাগ-নীলক্ষেত কেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকবে।’
বইমেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘মেলাকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনার ও শাহবাগ-নীলক্ষেতকেন্দ্রিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে তল্লাশি দল থাকবে, সন্দেহজনক কিছু দেখলে তারা তল্লাশি করবে। মূল মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর থাকবে।
‘এছাড়া কাউকে সন্দেহ হলে তাঁকে পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করা হবে। মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পোশাকধারী সদস্যও মোতায়েন থাকবে। মেলার আশপাশে মোটরসাইকেল ও গাড়ির টহল থাকবে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘মেলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস মোতায়েন থাকবে। ডিএমপি কন্ট্রোল রুমের ভেতরে ব্রেস্ট ফিডিং কক্ষ থাকবে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মেলা প্রাঙ্গণে আসবেন এবং নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণ করবেন।

মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি।
২৩ মিনিট আগে
পাবনা শহরে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগে
পদ্মাসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন। আজ শুক্রবার সকাল ৬টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক
৩৩ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে