
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত পূর্ণিমা রানী শীল গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মমিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
দীর্ঘ ২৩ বছর পর ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল।
তিনি জানান, ২০০২ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া পূর্ণিমা রানী শীলের বাড়িতে হামলা চালানো হয়। তখন ভুক্তভোগী ও তার মা–বাবা–ভাইকে কয়েকজন বেধড়ক মারধর করে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আর পূর্ণিমা রানী শীলকে জোর করে ধরে একটি কচুখেতে নিয়ে গণধর্ষণ করা হয়। পরে বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সোহেল বলেন, মামলায় বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান। গতকাল বৃহস্পতিবার র্যাব-১০–এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে পূর্ণিমা রানী শীল গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন। মামলার পর থেকে ঢাকার ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন মমিন। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
১ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
১ ঘণ্টা আগে