
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয় ও লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ষার পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাঠজুড়ে পানি থাকায় দীর্ঘদিন ধরে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীসহ আশপাশের কিশোর-তরুণেরা।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে দেখা যায়, মাঠ পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের বারান্দায়ই দৌড়াদৌড়ি করছে। মাঠে নামতে না পারায় কোনো ধরনের খেলাধুলা করতে পারছে না তারা। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠের উত্তর পাশে দুটি বিদ্যালয় ভবন, পশ্চিম ও দক্ষিণ পাশে সড়ক এবং পূর্ব পাশে জনবসতি থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। বর্তমানে পুরো মাঠ পানির নিচে ডুবে রয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির পর কিংবা অবসরে মাঠে খেলাধুলার সুযোগ পাচ্ছে না।
লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান বলে, ‘ফুটবল বা ক্রিকেট খেলার মতো জায়গা আমাদের নেই। মাঠে পানি জমে থাকে বলে আমরা খেলতে পারি না। এতে খুব কষ্ট হয়।’
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম বলেন, মাঠে পানি থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি যাতায়াতেও ঝুঁকি রয়েছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থীসংখ্যা ২৩২ জন।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম জানান, তাঁদের বিদ্যালয়ে ২৮৩ জন শিক্ষার্থী রয়েছে। অল্প বৃষ্টিতেই মাঠ ডুবে যায়। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। মাঠ ভরাটের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

লতব্দী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ওসমান হারুন ভূঁইয়া বলেন, মাঠটি এলাকাবাসীরও একমাত্র খেলার জায়গা। এখন পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থী ও তরুণেরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। খেলাধুলা না করতে পেরে অনেকে মোবাইল ও নেশায় আসক্ত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ‘মাঠের বিষয়ে আমরা অবগত। মাঠ উঁচু করার জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে।’

যশোরে আলমগীর হোসেন (৪০) নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। এই ঘটনায় পথচারীরা একজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশকে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
২ ঘণ্টা আগে
প্যানেল চেয়ারম্যান শামছুল আলম অভিযোগ করেন, ৯ ওয়ার্ডের মধ্যে তিনটিতে চাল বিতরণ শুরু হয় সকাল ১০টায়। কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন মোটরসাইকেলে করে এসে গালিগালাজ শুরু করেন। তাঁরা অফিসের কয়েকটা চেয়ার ভাঙচুর করেন। এক গ্রামপুলিশকে ধাক্কা মেরে ফেলে দেন। অরাজক পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
৩ ঘণ্টা আগে