
সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ বৃহস্পতিবার সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসক।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন ডিএনসিসি প্রশাসক।
শ্রদ্ধা নিবেদনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভাগীয় প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বাদ জোহর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএনসিসির মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সময় নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি মাহবুব আলী খান তৎকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। ১৯৮২ সালে দেশে সামরিক আইন জারিকালে অ্যাডমিরাল মাহবুব আলী খান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ১৯৮২ সালের ১০ জুলাই থেকে ১৯৮৪ সালের ১ জুন পর্যন্ত তিনি যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। মাহবুব আলী খান ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
বর্ষায় পানিতে টইটুম্বুর নাটোরের নন্দকুঁজা নদী। কিন্তু নদীজুড়ে কচুরিপানার বিস্তারে থমকে গেছে নৌ চলাচল, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। দীর্ঘদিনেও কচুরিপানা অপসারণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নদীপারের বাসিন্দারা...
৮ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে দুজন ও সাধারণ গ্রেডে চারজন
১০ মিনিট আগে
কুমিল্লার লাকসামে যুবক সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি ও তাঁর ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ...
১২ মিনিট আগে