
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় তিন-চার দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগেই ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়া হবে। তিনি বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আর্থিক অনুদানের জন্য একটি যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি। অ্যাকাউন্টগুলো খোলার পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতার হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
২৩ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ফসলি জমিতে ছিঁড়ে পড়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরে বাবার খোঁজে গিয়ে একই তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে। স্বামী ও ছেলেকে জমিতে পড়ে থাকতে দেখে অসুস্থ হয়ে পড়েন কৃষকের স্ত্রীও। শুক্রবার উপজেলার টুনিপাড়া মৌজার একটি ফসলি জমিতে...
৩২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ এবং গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের ঘটনায় আসাদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
৪২ মিনিট আগে
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নয়টি ঘর নির্মিত হয়েছে দেড় বছর আগে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভূমিহীনদের ঘরের জন্য ইট আনা হয়েছিল ওই দুই এলাকায় নির্ধারিত খাসজমিতে।
৬ ঘণ্টা আগে