
রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আজ সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গী বাজারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন ফরিদগঞ্জ আমলি আদালত। সহকারী কমিশনারকে (ভূমি) ৩ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
মেহেরপুরের গাংনীর রাইপুর বাজারে গরুবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক উজ্জ্বল হোসেন নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কয়েকজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৫–এ পাহাড় ধসে একটি লার্নিং সেন্টারের ওপর মাটি পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে টানা ভারী বর্ষণের মধ্যে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
২৩ মিনিট আগে
রাজধানীতে অটোরিকশাচালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।
২৭ মিনিট আগে