
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা–পুলিশ। গ্রেপ্তার মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেয় মিথুনের সমর্থকেরা। ধস্তাধস্তিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। পুলিশ সদস্যদের দাবি, মিথুন ধানমন্ডি এলাকায় ছাত্রদলের রাজনীতি করেন।
এ ঘটনায় থানা-পুলিশের মামলার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) এবং আকবর আলী।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে এ মামলা করেন।
থানা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ‘ইমন গ্রুপ’–এর বিরুদ্ধে অভিযোগ এনে নিউমার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।
মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানান, তাঁকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন ছাত্রদল নেতা মিথুন। ইমন গ্রুপের মূল হোতা সানজিদুল হাসান ইমনের ধানমন্ডি এলাকায় চাঁদা তোলার কাজ করেন মিথুন। সেই মিথুনকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আজ শুক্রবার ভোর ৪টার দিকে মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে তাঁর সমর্থকদের বাধার মুখে পড়ে। পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বললে তারা উল্টো হামলা করে মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা লাঠি, লোহার রড, চাপাতি নিয়ে আক্রমণ করে। এতে নিউমার্কেট জোনের এসি তারিক লতিফ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরব আলী, এসআই ফিরোজ আহমেদ, এসআই খন্দকার মেসবাহ–সহ চার থেকে পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক বলেন, মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তাঁর সমর্থকেরা চেষ্টা করেছিল, তবে পারেনি। এই ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা কিসকো (৪৫) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়া বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে বৃষ্টি কমলেও পাহাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে। শুক্রবার সকালেও পাহাড় ভেঙে মাস্টারপাড়াসহ কয়েকটি এলাকায় ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে যেতে নির্দেশ দিয়েছেন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।
৫ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে...
৯ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি জানান, শিগগিরই সংবাদ সম্মেলনে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
২০ মিনিট আগে