
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। মহাসড়কটির সরু স্থানগুলোতে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। আজ শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে।
বাসযাত্রী শামীম হোসেন বলেন, ‘যানজট তেমন না থাকায় বাড়ি ফিরতে সময় লাগবে না। তবে গাড়ির চাপের কারণে একটু সময় লাগতে পারে। বাড়ি ফিরতে পারছি এতেই খুশি।’
অপর যাত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়কে তেমন যানজট নেই। তবে যানবাহনের রয়েছে ধীরগতি। স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এবার স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছি।’
বাসচালক আব্দুল খালেক বলেন, ঢাকা থেকে চার ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জে এসে পৌঁছেছি। মহাসড়কে তেমন যানজট নেই। সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এ জন্য ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যাতায়াতে একটু সময় লাগলেও যানজট থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, গতকাল শুক্রবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। চার লেন উন্নীতকরণ কাজ চলমান থাকায় মহাসড়কটির মুলিবাড়ী, কড্ডা, ঝাঐল ওভারব্রিজ, কোনাবাড়ী ও পাঁচলিয়া এলাকায় রাস্তা সরু হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ওই পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ যে যেভাবে পারছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়িতে ফিরছেন। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তাঁরা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে