চেক প্রতারণার অভিযোগে দায়ের করা আরও এক মামলায় অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে আগামী ২৭ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এর আগেও বেশ কয়েকটি মামলায় আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তোফাজ্জল হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী গত বছরের ২২ আগস্ট চেক প্রতারণার মামলাটি করেন। আদালত মঞ্জুরুলকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু আদালতে হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন জানান, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে প্রতারণার আরও মামলা থাকলেও কোনো মামলায় তিনি হাজির হচ্ছেন না।
ঘটনার বিবরণে জানা যায়, তোফাজ্জল হোসেন আলেশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল কেনেন। তবে যথাসময়ে তাঁকে মোটরসাইকেল সরবরাহ করা হয়নি। পরে আলেশা মার্ট কর্তৃপক্ষ মোটরসাইকেলের দাম বাবদ দেওয়া এক লাখ ৬৩ হাজার টাকার একটি ফিরতি চেক দেন। কিন্তু নির্দিষ্ট তারিখে আসামির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় পরবর্তী সময়ে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল অথবা চেকের টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপরও আসামি বাদীকে পাওনা টাকা ফেরত না দেওয়ায় আদালতে মামলা করেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
৩৮ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে