
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
ফারুক আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। তবে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী।
ফারুকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান এবং আমিনুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম।
গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার রিটটি করেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ। গতকাল সোমবার একটি বেঞ্চ শুনানি শেষে রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন। এরপর এই বেঞ্চে উপস্থাপন করা হয়।

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডের পেন্নাই ইউটার্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীতে ১৪৭টি ইয়াবাসহ মো. জসিম উদ্দিন ওরফে ‘টোয়েন্টি জসিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মামলার খরচ জোগাতে মাদক ব্যবসার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে সৌন্দর্যবর্ধন ও চলাচলের সুবিধার্থে ৬১৫টি ডেকোরেটিভ পোল (আলংকারিক খুঁটি) স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পর্যায়ক্রমে এসব পোল স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন...
৯ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগে