
নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, গত ১৭ বছর যে না পাওয়ার বেদনা ছিল আমরা এগুলোকে ঝেড়ে মুছে ফেলে দিতে চাই। আমরা সুন্দরের দিকে, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা নগরবাসীকেও বলব আপনারাও প্রত্যেকটা মানুষ অন্তত একটি করে গাছ লাগান। তাহলে ঢাকা ঢাকা শহর আজকে সবুজের শহরে রূপান্তরিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গুলিস্তান জিরো পয়েন্ট হতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রোড মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধনের জন্য ফুলগাছসহ ফুলের টব স্থাপন কাজ উদ্বোধনে প্রশাসক এসব কথা বলেন।
প্রশাসক মো. আব্দুস সালাম জানান, আমরা পুরো ঢাকা শহরকেই সুন্দর করে সাজাতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ক্লিন সিটি, গ্রীন সিটি করার প্রত্যয় ব্যক্ত করেছেন তার অংশ হিসেবে এখান থেকে আমরা শুরু করলাম। এটা পুরো ঢাকা শহরে আমরা করব, ইনশআল্লাহ। এর পরবর্তী পর্যায়ে ধানমন্ডি পুরো আবাসিক এলাকাটাকেও আমরা ঠিক এমনিভাবে ক্লিন সিটি ও গ্রিন সিটির দ্বিতীয় ধাপে নিয়ে আসব। সেখানটাও সুন্দর সৌন্দর্য বর্ধনে আমরা জন্য চেষ্টা করব।

রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে বেলা ১২টার দিকে আগুন ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে...
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর কুলানন্দপুর ঘাটে একটি সেতুর অনুপস্থিতিতে দুই পাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয় কৃষক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগী—সবাইকে নির্ভর করতে হচ্ছে নৌকা কিংবা অস্থায়ী ভেলা-সদৃশ ব্যবস্থার ও
১৭ মিনিট আগে
সড়কের বিভিন্ন স্থানে খোয়া উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার পাশের মাটি সরে গিয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। শুকনো মৌসুমে ধুলার কারণে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের একরকম দুর্ভোগ, আর বৃষ্টির সময় পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে আরেক রকম দুর্ভোগ। তিনটি বছর ধরে এই পরিস্থিতি গোপালগঞ্জের
২৯ মিনিট আগে