
কলকাতার একটি আবাসিক হোটেলে আগুনে নিহত সাভারের আহমেদ বাবুর (৪০) লাশ শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে নিজ বাড়ি আমিনবাজারের বেগুনবাড়িতে পৌঁছায়। লাশ পৌঁছানোর পর স্বজন ও পরিচিতজনেরা বাড়িতে ভিড় করেন। প্রিয় মানুষটির নিথর মুখ একনজর দেখতে আসা স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের।
আজ রোববার সকাল ১০টার দিকে আমিনবাজারের হিজলা পাঁচ মসজিদ মাঠে আহমেদ বাবুর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় বরদেশী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
লাশ বাড়িতে পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা। স্ত্রী বুবলী ও দুই সন্তানসহ পরিবারের সদস্যদের কান্নায় সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
আহমেদ বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আদম আলীর ছেলে। তিনি কসমেটিকসের ব্যবসা করতেন। আমিনবাজার জমিদার মার্কেটে তাঁর ‘কিউট কসমেটিকস’ নামে একটি দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসার কাজে প্রতি মাসে দুই থেকে তিনবার কলকাতায় যেতেন বাবু। সর্বশেষ গত সোমবার সড়কপথে বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতায় যান তিনি। ওঠেন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে। মঙ্গলবার দিবাগত রাতে ওই হোটেলে আগুন লাগলে তিনি সেখানেই মারা যান। কলকাতার ওই অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির একজন ছিলেন আহমেদ বাবু।
বুধবার বাবুর মৃত্যুর খবর সাভারে পৌঁছালে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বাবুর স্ত্রী বুবলী বলেন, ‘আমার এক ছেলে, এক মেয়ে। শিশু বয়সেই ওরা বাপহারা হলো। আমার সাড়ে তিন বছরের ছেলে এখনো বুঝতে পারছে না, ওর বাবা আর নেই।’
বাবুর বন্ধু মো. ইব্রাহিম বলেন, ‘বাবুর জীবিত ফিরে আসার অপেক্ষায় ছিল পরিবার। শেষ পর্যন্ত সেই পরিবারকে তাঁর লাশ গ্রহণ করতে হলো—যা অত্যন্ত বেদনাদায়ক। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাবুর লাশ বাড়িতে এসে পৌঁছায়। আজ সকালে জানাজা শেষে স্থানীয় বরদেশী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।’

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের এক মাদকাসক্ত ব্যক্তি তাঁর মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। গতকাল শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে অনলাইন পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে তাদের সংবাদ কার্যক্রম পরিচালনার আইনি সুযোগ পেল।
২৪ মিনিট আগে
বাগেরহাটের কচুয়ায় বাড়িতে হাঁস যাওয়া নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে ভাতিজি ও তাঁর ছেলেদের হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ভান্ডারখোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির সন্দেহ করছে পুলিশ। তবে নিহতদের পরিবারের দাবি, এটি ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
৪৩ মিনিট আগে