ঢাকাস্থ পার্বত্য বৌদ্ধ সংঘ ও শাক্যমুনি বিহার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩৫তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গৌতম বুদ্ধের দিক নির্দেশনার আলোকে প্রবর্তিত কঠিন চীবর দান অনুষ্ঠানের ধারাবাহিকতায় ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শাক্যমুনি বৌদ্ধ বিহারে যেসব ভিক্ষু তিন মাসের বর্ষাব্রত অধিষ্ঠান সমাপ্ত করেছেন সেই ভিক্ষুসংঘকে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দানোত্তম কঠিন চীবর দান করা হয়।
প্রথমবারের মতো শাক্যমুনি বৌদ্ধ বিহারে পাহাড়ের ঐতিহ্যবাহী বুনন পদ্ধতিতে বেইন বুনে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে উপ–সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো ভান্তের সভাপতিত্বে ভিক্ষু সংঘকে সেই কঠিন চীবর দান করা হয়।
অনুষ্ঠানে ভিক্ষু সংঘের পক্ষ থেকে সদ্ধর্ম দেশনা করেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো ভিক্ষু, উপ–সংঘরাজ, পার্বত্য ভিক্ষু সংঘ, গুণপ্রিয় মহাথেরো, উপতিষ্য স্থবির, বিপর্সী মহাথেরো ভিক্ষু প্রমুখ।
এ ছাড়া পাহাড় ও সমতল বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট বৌদ্ধ মনীষী ও ঢাকাস্থ সদ্ধর্ম পিপাসু বৌদ্ধ দায়ক–দায়িকারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিহার পরিচালনা কমিটির সভাপতি নবজ্যোতি খীসার স্বাগত বক্তব্যের পরে জ্ঞানেন্দ্রীয় চাকমা, প্রকৌশলী পুলক জীবন খীসা, কীর্তি নিশান চাকমা, গৌতম অরিন্দম বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অব.) পরিমল বিকাশ চাকমা বক্তব্য দেন।
দুই দিনব্যাপী এ কঠিন চীবর দান অনুষ্ঠান শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৫টায় বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে সমাপ্ত হয়।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে