
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে শুরু হচ্ছে গণস্বাক্ষর কর্মসূচি। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা (নূর)।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জবি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক রিয়াদ হাসান এবং অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল-আমিন।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯ বছরের পথচলায় বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা সেভাবে প্রাধান্য পাচ্ছেন না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ৬১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা ৬৯৫ জন। অর্থাৎ জবি শিক্ষার্থীদের মধ্য থেকে জবিতে শিক্ষক নিয়োগ ১০ শতাংশের কম। অপরদিকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অধিক সুযোগ পেয়েছেন, তাঁদের অধিকাংশই ঢাবির ছাত্রনেতা। ৫৫০ থেকে ৫৫৬ জন শিক্ষক (প্রায় ৮০ শতাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা। অর্থাৎ শিক্ষক নিয়োগে জবিকে একপ্রকার ঢাবির কলোনির মতো ব্যবহার করা হয়েছে। এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটি দুর্বল সম্পর্ক তৈরি হয়েছে, যা আমাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সামগ্রিক মান উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
আমরা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে। আমাদের বিশ্বাস, জবি থেকে ভিসি ও ট্রেজারার নিয়োগের ফলে জবির উন্নতি যেমন দৃশ্যমান, তেমনি জবির শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে প্রাধান্যের নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি মজবুত সম্পর্ক গড়ে উঠবে।
তাঁরা আরও জানান, আগামীকাল থেকে এই দাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সমর্থন কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ নীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৪ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
৫ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
৫ ঘণ্টা আগে