
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্র, গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানা-পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. গোলাম রসুল শিহাব (২১), মো. রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০), মো. সাগর ফকির (২৬) ও মো. সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮)।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে রাকিবুল ইসলাম তাঁর মোটরসাইকেল পার্ক করার সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা পেছন থেকে পিস্তল দিয়ে একাধিক গুলি করে। পরে রাকিবুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তারা পালিয়ে যায়।’
পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় রাকিবুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার সময় জনতার সহায়তায় গোলাম রসুল শিহাব নামে একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার খুলনার লবণচরা এলাকা থেকে রাফিন শেখ ও শাহারিয়ার নাজিম জয়কে গ্রেপ্তার করা হয়। পরদিন পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে সাগর ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া গতকাল সিটিটিসির একটি দল গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে সালাউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সালাউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী এবং ভাড়াটে খুনিদের মূল হোতা। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এ হত্যাকাণ্ডে অংশ নেয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে বাড়তি আনন্দ দিতে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায়। রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে...
৩৮ মিনিট আগে
এসআই বিপ্লব সরকার বলেন, ঘটনার পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ নানা উপায়ে আসামির অবস্থান শনাক্ত ও মামলার তদন্ত শুরু করে। আসামি তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ সব ডিভাইস ফেলে দেন। বারবার তিনি অবস্থান পরিবর্তন করছিলেন। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি....
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে একটি পরিত্যক্ত শৌচাগারের গর্ত থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা। তবে উদ্ধারের পর সেই মদ পুলিশের কাছে হস্তান্তর করা হলেও বোতলের সংখ্যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয়রা ৪২ বোতল হস্তান্তরের দাবি করলেও পুলিশ বলছে তারা পেয়েছে মাত্র ২৫ বোতল।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলব্রিজের গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে