রোগ যত কম হবে দেশের মানুষ অর্থনৈতিকভাবে ততটাই ভালো থাকবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শারফুদ্দিন আহমেদ বলেন, রোগ হলে কাজ বন্ধ থাকবে, ফলে উৎপাদনশীলতা কমে যাবে। আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভালো থাকবে। এ জন্য আমাদের প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে। এ কাজে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান উপাচার্য।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণার ফলে স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দিন যাচ্ছে এ বিভাগের গুরুত্ব ততটাই বাড়ছে। করোনা মহামারির মধ্যে পাবলিক হেলথের গুরুত্ব বহুগুণ বেড়েছে। প্রধানমন্ত্রীও গবেষণায় বিশেষ জোর দিয়েছেন। জনস্বাস্থ্যবিদেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বিভাগে নতুন ভর্তি ১৬ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিভাগটির সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ও বিভাগ নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সোমবার পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
১১ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল
১৫ মিনিট আগে
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।
১৭ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
১৮ মিনিট আগে