রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যার ঘটনায় জড়িতরা দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনা নিয়ে যারা কলকাঠি নাড়ার চেষ্টা করবে তাদেরও আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জড়িত কেউ রেহাই পাবে না। হত্যার রহস্য উন্মোচনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।’
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উত্তর শাহজাহানপুর মানামা বহুতল ভবনের কাছে গুলির ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে জাহিদুল ও রিকশা আরোহী এক কলেজছাত্রী নিহত হন।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
১ ঘণ্টা আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
১ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে