
রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান জামাল প্রীতির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেক ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জান্নাতুন নাইম। তবে সংশ্লিষ্ট কোনো চিকিৎসক এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, গুলি প্রীতির শরীরের এক দিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। আর টিপুর শরীর থেকে সাতটি গুলি বের করা হয়েছে।
এর আগে প্রীতির মরদেহের সুরতাল করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তমা বিশ্বাস। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, প্রীতির বাম স্তনের ওপরে একটি ছিদ্র চিহ্ন এবং পিঠের ডান পাশে মাঝ বরাবর একটি গোল চিহ্ন রয়েছে।
এসআই তমা আরও উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার রাতে প্রীতি নিজের বাসা থেকে রিকশাযোগে বান্ধবীর সঙ্গে তাঁর বাসায় যাচ্ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উত্তর শাহজাহানপুর সড়কে এলে দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত জাহিদুল ইসলাম টিপুর মরদেহের সুরতহাল করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস মালো। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, টিপুর গলার পাশে একটি গোলাকার ছিদ্র চিহ্ন আছে, বুকের বাঁঁ পাশে একটি ছিদ্র চিহ্ন, নাভির ওপরে পেটের মধ্যভাগে একটি, বাম বগলের কাছে একটি, বাম কাঁধের ওপর দুটি, পিঠের বাম পাশে একটি, পিঠের ডান পাশে কোমরে চারটি, ডান নিতম্বে তিনটি গোলাকার ছিদ্র চিহ্ন রয়েছে।
এসআই ঠাকুর দাস উল্লেখ করেন, জাহিদুল ইসলাম টিপু রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ী। তাঁর স্ত্রী ফারহানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১,১১ ও ১২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মতিঝিল থেকে খিলগাঁও বাগিচার বাসায় ফেরার সময় উত্তর শাহজাহানপুর মানামা বহুতল ভবনের কাছে এলে গুলির ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।
টিপুর মেয়েজামাই তসলিম আহমেদ জানান, মরদেহ প্রথমে মতিঝিল এজিবি কলোনিতে নেওয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে খিলগাঁও বাগিচার বাসায় নেওয়া হবে। এরপর গ্রামের বাড়ি ফেনী সদরের ফতেহপুরে দাফন করা হবে।
প্রীতির বাবা জামাল উদ্দিন জানান, রাজধানীর ২১৮ নম্বর পশ্চিম শান্তিবাগের বাসায় পরিবার নিয়ে থাকেন। প্রীতির মা হোসনে আরা বেগম গৃহিণী। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে। ময়নাতদন্তের পর মরদেহ শান্তিবাগ মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালালেও পুলিশের চোখের সামনেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁরা পুলিশ সদস্যদের লাঞ্চিত করছেন। এ জন্
১ ঘণ্টা আগে
গত চার দিনে খুলনায় তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর মধ্যে খুলনা মহানগরীতে দুটি এবং জেলায় একটি হত্যাকাণ্ড ঘটে। এলাকার আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও চরমপন্থী সম্পৃক্ততায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এসবের পেছনে রয়েছে সাতটি সন্ত্রাসী বাহিনী।
১ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলে নিয়ে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা পাউবোর অফিস সহকারী মামুনকে ম্যানেজ করেই এসব দখল চলছে। বিনিময়ে মামুন দখলদারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
১ ঘণ্টা আগে