
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় শিগগিরই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে। দ্রুতই পালিয়ে যাওয়া জঙ্গিদের লোকেশনও পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ২য় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি মেজর জিয়া কৌশলে লুকিয়ে আছে। তাই ধরা যাচ্ছে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন এ জন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে। তারা (বিএনপি) কী বলছে সে সেটা আমরা জানি না।’
সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে বিএনপি এমন বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। সব থেকে যেখানে ভালো সেখানেই সরকার অনুমতি দেয়। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো দাপ্তরিক অনুমতি এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে এসেছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।’
সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত বড় গ্যাদারিং (জমায়েত) কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে, কিন্তু সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।’
জঙ্গি নিয়ে আরও পড়ুন:

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব শুরু হয়েছে।
২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় শিক্ষক শরীফুল ইসলাম ও শিক্ষার্থী সাজিদুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
বরিশাল নগরীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কোরীয় প্রতিষ্ঠান বায়োলটেকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার বিকেল ৪টায় নগর ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির অধীনে আধুনিক প্রযুক্তি ও ইনসিনারেশন পদ্ধতিতে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য সমস্যা...
১২ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১ ঘণ্টা আগে