পুলিশের চোখে স্প্রে করে প্রকাশ্যে ঢাকার সিজেএম কোর্ট থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার মূল পরিকল্পনায় ছিল আনসার আল ইসলামের সমন্বয়কারী সেনাবাহিনীর থেকে বরখাস্ত মেজর জিয়া৷ এমনটা দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।
আজ সোমবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ’ ডিএমপির প্রসিকিউশন বিভাগের একজন পরিদর্শকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মেজর জিয়ার পরিকল্পনায় গতকাল জঙ্গি ছিনতাইয়ের এই মিশনে ১৮ জন সরাসরি অংশগ্রহণ করেছিল। মিশনে অংশগ্রহণ করা আনসার আল ইসলামের এসব জঙ্গি ও ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে বলে জানান এই কর্মকর্তা।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার।
ছিনিয়ে নেওয়া জঙ্গিরা যেন কোনোভাবেই পালাতে না পারে সে জন্য ইতিমধ্যে পুলিশ প্রধান সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছেন। জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনাস্থল ও আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলো দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মল্ল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুর দেড়টার দিকে তাঁকে আটক করে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের একটি টহলদল...
২৭ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে ১১ বছরের শিশু গৃহকর্মী রিক্তা মণিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁদের...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের গ্রাম কমিটির সহসভাপতি পরিচয়ে আটক হওয়া লোকমান হোসেনকে প্রায় ১৩ ঘণ্টা পর বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব। বিএনপি নেতাদের দাবি, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটিতে যোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ৫ কর্মদিবসে মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
১ ঘণ্টা আগে