
গান ও গল্পে উদ্যাপিত হলো কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী। ছায়ানটের আয়োজনে রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আজ শনিবার সন্ধ্যায় এই মহীয়সী নারীর জন্মদিন উদ্যাপন করা হয়। সংগীত পরিবেশনার পাশাপাশি ছিল সুফিয়া কামাল এবং তার কাজ নিয়ে আলোচনা।
এ আয়োজনে উপস্থিত কবির মেয়ে সাঈদা কামাল বলেন, ‘ছোট–খাটো মানুষটি কত যে ভালোবাসা বুকে ধারণ করতেন। বাইরে যতখানি কঠিন ছিলেন ভেতরে একেবারে গৃহী একজন মানুষ ছিলেন। সংসার, সন্তান আশপাশের সবাইকে তিনি প্রবল ভালোবাসতেন। মার জন্মদিনে ওয়াহিদ ভাই, সনজিদা আপা, বেনু ভাই আসতেন। তাদের সঙ্গে আরও অনেকে ইফফাতসহ আরও অনেকে আসত। সকাল বেলাটা একেবারে যেন হেসে উঠত। আমরা নতুন দিন শুরু করতাম।’
ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, বাংলাদেশে যা কিছু পরম পাওয়ার ঘটেছে তার সঙ্গে সুফিয়া কামাল ছিলেন। ৭ মার্চে সামনের সারিতে ছিলেন। তার দুই কন্যাকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিলেন। এই যে ছায়ানটের ভবন দেখছেন কোনো সরকারি অনুদান নয় কোনো বিদেশি অনুদান নয়, দিব্যি উঠে গেল। ছায়ানট যখন আক্রান্ত হয় কত দ্রুত উঠে দাঁড়ায়, এই শক্তি আমরা পাই সুফিয়া কামালের কাছ থেকে।
জয়ন্ত রায়ের সঞ্চালনায় ইফ্ফাত আর দেওয়ান পরিবেশন করেন ‘আজি তোমায় আবার চাই’ এবং ‘দীপ নিবে গেছে মম’।
খায়রুল আনাম শাকিল পরিবেশন করেন ‘যাহা কিছু মম’ এবং ‘সাঁঝের পাখিরা ফিরিল কুলায়’। মহুয়া মঞ্জরি সুনন্দা গেয়ে শোনান ‘কে গো গাহিলে পথে’ এবং ‘আমি অকৃতী অধম’।
বিজন চন্দ্র মিস্ত্রী পরিবেশন করেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ এবং ‘আমারে দেব না ভুলিতে’।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন মন্দিরায় প্রদীপ কুমার রায়, তবলায় ইফতেখার আলম ডলার। আয়োজন শেষে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে নুসাইবা (২) আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা...
৪৩ মিনিট আগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ মিশন আচার্যের ছবি ফেসবুকে পোস্ট করে রাশেদ খান লেখেন, ‘আমি একটু আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে এবং সে শিগগিরই নিয়োগ পাবে। চাকরিপ্রত্যাশী ছোট ভাইটি আমার এলাকার হওয়ায় ঝিনাইদহ থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছিল...
১ ঘণ্টা আগে