
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় সংঘটিত নৃশংস হামলার ঘটনায় তাঁর ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত ও স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ঘটনার পরপরই পুলিশকে দ্রুততম সময়ে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।
আহত তাসমিন নাহারের চিকিৎসা যথাযথভাবে চলমান রাখতে সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে নিবিড় নজরদারি করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় নিহত সুমনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বিচার বিভাগের সদস্য ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বরিশালে ইয়াবা ও গাজাসহ পুলিশ কনস্টেবল তানহান আহমেদ নীরবকে (২৫) আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় নগরের স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ কেডিসি কলোনি এলাকা থেকে তাকে আটক করে। নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে রেশন স্টোরে কর্মরত বলে জানা গেছে।
১১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আল আমিন পলাতক। ঘটনাটি স্থানীয় সালিসে মীমাংসার চেষ্টার অভিযোগে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ বলছে, এমন অভিযোগ সালিসে নিষ্পত্তির সুযোগ নেই।
২০ মিনিট আগে
সুন্দরবনে ফাঁদে আটকা পড়ে উদ্ধার হওয়া বাঘিনী পাঁচ মাসের চিকিৎসায় সুস্থ হয়েছে। তবে বনে ছেড়ে দেওয়া হবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। স্যাটেলাইট কলার বা মাইক্রো চিপ ব্যবহারের প্রস্তাব থাকায় সিদ্ধান্তে ধীরগতি এসেছে। এদিকে বাঘিনীটির খাদ্য ও চিকিৎসায় মাসে ২ লাখ টাকার বেশি ব্যয় হচ্ছে।
২৫ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের তিন দিন পর মো. আনোয়ার হাওলাদার (৭৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ মিনিট আগে