
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, তিনি সকালে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকার রেললাইনের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ওই যুবক মাথায় ছাতা দিয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকের পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে রাকিবের বাবা মফিজুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামে। রাকিব এলাকার একটি কলেজ থেকে সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। গ্রাম থেকে একটি চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় এসেছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে অন্তত ১৪ নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শিয়াল রাস্তায় ও বসতঘরে ঢুকে আক্রমণ করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট আগে
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আবারও ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজ রোববার নির্ধারিত সময়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত সেই বন্য মা হাতিটির মৃত্যু হয়েছে। প্রায় ২৫-২৬ বছর বয়সী হাতিটি পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় মেরুদণ্ড ভেঙে যায় এবং তলপেটে গুরুতর আঘাত পায় বলে জানিয়েছে বন বিভাগ।
১৩ মিনিট আগে
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমন উপলক্ষে বরিশালে বইছে উচ্ছ্বাসের আমেজ। দফায় দফায় আনন্দ মিছিল, সভা-সমাবেশ ও সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতা-কর্মীরা।
২১ মিনিট আগে